চৌরিঅনন্তপুর বিওপির সীমান্তরক্ষী বাহিনীরা সীমান্ত থেকে উদ্ধার করল ৫৭০ বোতল ফেন্সিডিল। জানা যায় প্রতিদিনের ন্যায় শনিবারও তারা সীমান্তে কর্মরত ছিলেন। সেই সময় পাচারকারীরা সীমান্ত দিয়ে বেআইনি ফেন্সিডিল কাফসিরাপ নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সেখানে জোর হয়। তাদের উপর সীমান্তে কর্মরত বিএসএফের জাওয়ানদের নজর পড়লে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে থেকে যায় তাদের একটি বস্তা। সেই বস্তা থেকে বিএসএফের জাওয়ানেরা উদ্ধার করেন ৫৭০ বোতল বেআইনি ফেন্সিডিল কাফসিরাপ। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। সূত্রের খবর সকালে সীমান্ত থেকে উদ্ধার সমস্ত ফেন্সিডিল কাফসিরাপগুলি কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফের জাওয়ানেরা।
মালদা